সাজগোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাজগোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কর্মজীবী নারীর জন্য প্রতিদিনের মেকআপ লুক

 


কর্মজীবী নারীদের ব্যস্ত জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর, প্রফেশনাল এবং হালকা মেকআপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই লুকটি দ্রুত করা যায় এবং দিনের সব কাজেই আরাম দেয়।

ডেইলি মেকআপ স্টেপস (৫ মিনিটে)

১.ক্লিনজিং ও ময়েশ্চারাইজার:
হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন
লাইট ময়েশ্চারাইজার লাগান

২.বেস
BB ক্রিম বা টিনটেড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কনসিলার দিয়ে চোখের নিচের কালচে দাগ ঢেকে দিন।

৩.চোখের মেকআপ
হালকা ব্রাউন বা ন্যাচারাল আইশ্যাডো।
মাসকারা দিয়ে চোখের ভোলিউম বাড়ান।

৪.গাল
লাইট ব্লাশ (পিচ বা রোজ শেড)।
হাইলাইটার ব্যবহার করলে মুখ উজ্জ্বল দেখাবে।

৫.ঠোঁট
Nude বা হালকা পিঙ্ক লিপস্টিক/লিপ গ্লস।

৬.ফিনিশিং
Setting spray দিয়ে মেকআপ ফ্রেশ রাখুন।

 টিপসঃ

  • প্রোডাক্ট ছোট ও বহনযোগ্য রাখুন

  • চোখের জন্য ন্যাচারাল শেড ব্যবহার করুন, অফিসে স্টাইলিশ কিন্তু সাবলীল লাগে

  • হালকা মেকআপে SPF যুক্ত BB ক্রিম ব্যবহার করলে সূর্য থেকে সুরক্ষা মিলবে।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ন্যাচারাল মেকআপ লুক সহজভাবে তৈরি করার ৫টি টিপস



আজকাল অনেকেই ন্যাচারাল ও হালকা মেকআপ পছন্দ করেন, যা ত্বককে শ্বাস নিতে দেয় এবং দিনের সব কাজেই আরাম দেয়। নিচে  ন্যাচারাল মেকআপ লুক সহজভাবে তৈরি করার ৫টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো।


১. বেস প্রিপারেশন (Base Preparation)

  • প্রথমে ত্বক ভালোভাবে ক্লিন করুন।

  • হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন যাতে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে।

  • প্রাইমার লাগাতে পারেন, যা মেকআপকে দীর্ঘস্থায়ী করে।

২. হালকা ফাউন্ডেশন / BB Cream

  • সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যবহার না করে BB Cream বা Tinted Moisturizer ব্যবহার করুন।

  • এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে এবং হালকা কনসিলার হিসেবে কাজ করে।

৩. নো-মেকআপ আই ব্রাউন & আই মেকআপ

  • কেবল ব্রাউনের খালি জায়গা সামান্য ভরুন।

  • চোখে হালকা শ্যাডো ব্যবহার করতে পারেন ন্যাচারাল বা nude টোন।

  • মাস্কারা খুব হালকা বা শুধু lash curling করার জন্য ব্যবহার করুন।

৪. ন্যাচারাল ব্লাশ ও হাইলাইটার

  • গাল, নাকের উপরের অংশে হালকা ব্লাশ দিন 

  • হালকা হাইলাইটার ব্যবহার করে cheekbone, নাকের সেতু ও আঙ্গুলের খুলি গ্লো আনুন।

৫. লিপস ও ফিনিশিং

  • লিপবাম বা হালকা nude/পিঙ্ক লিপস্টিক ব্যবহার করুন।

  • Setting spray বা translucent powder ব্যবহার করে মেকআপ লংলাস্টিং করুন।


টিপস:

  1. প্রাকৃতিক লুকের জন্য সবসময় হালকা ও ন্যাচারাল টোন ব্যবহার করুন।

  2. খুব বেশি প্রোডাক্ট একসাথে ব্যবহার করা উচিত না।

  3. সকালে মেকআপ করার আগে ৫ মিনিটের স্কিনকেয়ার রুটিন রাখুন।

  4. মেকআপের আগে ত্বককে হাইড্রেটেড রাখুন।


রবিবার, ৩০ জুন, ২০২৪

হালকা মেকআপ করার পদ্ধতি




halka

হালকা মেকআপ যেভাবে করবেনঃ


হালকা মেকাপ করা তুলনামূলক সহজ এবং কম সময়ে নিজেকে সাজানো যায়। হালকা মেকাপ কিভাবে করবেন সে সম্পর্কে জেনে নিই- 
  • প্রথমেই মুখ ভালোমানের ক্লিনজার দিয়ে ধুয়ে নিতে হবে। অথবা পছন্দমাফিক যেকোনো ফেসপ্যাক লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিতে হবে।
  • মুখ পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
  • ময়েশ্চারাইজিং ব্যবহার করার পর সানস্ক্রিন লাগিয়ে নিন।
  • ভালোমানের প্রাইমার সেট করে নিন।
  • পরিমান মতো বিবি ক্রিম লাগান।
  • ডার্ক সার্কেল দূর করতে পরিমাণ মতো কনসিলার ব্যবহার করুন।
  • ভেজা স্পঞ্জ কিংবা পরিষ্কার হাত দিয়ে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করুন।
  • ব্লেন্ড করার সময় উপর থেকে নিচের দিকে ব্লেন্ড করুন।
  • ফেস পাউডার সেট করে নিন।
  • সবশেষে মেকাপ সেটিং স্প্রে দিয়ে মেকাপ সেট করে নিন।

বুধবার, ২৬ জুন, ২০২৪

আইলাইনার ব্যবহারের সঠিক নিয়ম




পেন লাইনার

শুধু চোখের পাপড়ি স্পর্শ করিয়ে খুব চিকন করে যারা আইলাইনার দিতে পছন্দ করেন, তাদের জন্য পেন লাইনার। এর আকৃতি খানিকটা কলমের মতো। এর ফর্মুলা এমনভাবে তৈরি যেন তা দেওয়া মাত্রই শুঁকিয়ে যায়। ফলে যারা নতুন মেকআপ করছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব ভালো একটি অপশন। পেন লাইনারের দাম লিকুইড লাইনার থেকে একটু বেশি হয়ে থাকে। তবে, আপনি যদি চোখকে ক্যাট আই লুক দিতে চান তাহলে কিনে নিতে পারেন পেন লাইনার।

জেল লাইনার
চোখকে গাঢ় কালো রঙে রাঙাতে জেল লাইনারের জুড়ি নেই। চোখের সাজে স্মোকি আই লুক আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটি। কারণ, এটি ব্যবহার করা হয় আলাদা ব্রাশের সাহায্যে। এতে করে এটি নিজের প্রয়োজন মতো ব্লেন্ড করা যায়। অন্য যে কোনো লাইনারের চেয়ে জেল লাইনারের দাম বেশি। একটি ভালো জেল লাইনার দাম শুরু হয় ৮০০ টাকা থেকে। তবে আপনি যদি স্মোকি আই ভালোবাসেন তাহলে এই অর্থ খুব বেশি মনে হবে না।

পেন্সিল আইলাইনার
পেন্সিল আইলাইনারকে কাজলের সঙ্গে গুলিয়ে ফেলার সুযোগ নেই। এটি কাজলের চেয়ে বেশি গাঢ় হয় এবং ব্যবহারের কিছু সময় পরেই শুঁকিয়ে যায়। ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ এই পেন্সিল লাইনার সবচেয়ে বেশি জনপ্রিয় রঙের বিভিন্নতার জন্য। বাজারে বিভিন্ন কালারের পেন্সিল আইলাইনার পাওয়া যায়। এর দামেও নাগালের মধ্যেই। ২০০ থেকে ৬০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন পেন্সিল আইলাইনার। ছোট হওয়ায় রেখে দিতে পারবেন ব্যাগেও।

গ্লিটার লাইনার
সম্প্রতি গ্লিটার লাইনার জনপ্রিয়তা পাচ্ছে। আগে আলাদা গ্লিটার ব্যবহারে করে চোখে চিকিমিকি লুক দেওয়া হতো। সেক্ষেত্রে ব্যবহার করা হতো এক প্রকারের আঠা। কিন্তু গ্লিটার আইলাইনার আসার সেটি আর লাগছে না। ভালো গ্লিটার লাইনার পেতে পারেন ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যেই।

লক্ষ্য রাখবেন
মেয়াদ উত্তীর্ণ কোনো আইলাইনার ব্যবহার না করাই ভালো। দিন শেষে মুখ থেকে মেকআপ তোলা খুবই জরুরি। অনেক সময় মেকআপ তোলার সময় আমাদের চোখ থেকে সম্পূর্ণ মেকআপ উঠে আসে না। সেজন্য ডাবল ক্লিঞ্জিং পদ্ধতিতে মেকআপ উঠাতে পারেন। তেলযুক্ত মেকআপ রিমুভার বা মিসেলার ওয়াটার ব্যবহার করলে সহজেই আইলাইনার উঠে আসবে।

শনিবার, ১৫ জুন, ২০২৪

ঈদের দিনের সাজ



ঈদের সাজ নিয়ে কিছু কথা

ঈদের সকালের জন্য বেছে নিতে হবে হালকা পাতলা সুতি কাপড়ের পোশাক। যদি কেনাকাটা না করে থাকেন (অনলাইনে অনেকেই কেনাকাটা করেছেন), তাহলে আলমারি থেকে প্রিয় শাড়িটি বের করে পরতে পারেন। যে কোনো রঙের শাড়ি পরতে পারেন। মাংস নিয়ে সন্ধ্যায় হয়তো কিছু আত্মীয়স্বজন আসতে পারে। সন্ধ্যায় যে কোনো অনুষ্ঠানে কালো রঙের শাড়ি বেশি মানায়।

শাড়ির সঙ্গে মন ভালো রাখার জন্য অলঙ্কার পরতে পারেন। আইব্রোটা এঁকে নিতে হবে। হালকা কাজল আর ছোট্ট একটা টিপ দিতে ভুলে গেলে চলবে না। ঠোঁটে ন্যুড শেডের কোনো লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। সালোয়ার-কামিজ বা টপসের সঙ্গেও মেকআপ হওয়া চাই হালকা। চুল পনিটেল করে নিলে পোশাকের সঙ্গে ভালো মানাবে।

চুল খুলে রাখতে চাইলে কার্ল করে নিতে পারেন নিচের চুলগুলো। কানে ছোট্ট দুল, ভারি করে মাসকারা ব্যবহার করতে পারেন। আইলাইনার আর কাজল দিন। ইউটিউবে চুলের স্টাইলের টিউটোরিয়াল দেখে সুন্দর কোনো হেয়ারস্টাইল করে নিতে পারেন। এখন শিখে রাখলে পরে কাজে লাগবে।